ঢাকা | বঙ্গাব্দ

ভিয়েতনামে বন্যায় নিহত ৪

১৫০টিরও বেশি ভূমিধসের খবর পাওয়া গেছে। ২২০০ হেক্টর জমির ফসল নষ্ট এবং মোট ১ লাখ ৩ হাজার ৫২৫টি বাড়ি প্লাবিত হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২৯ অক্টোবর, ২০২৫
ভিয়েতনামে বন্যায় নিহত ৪ ভিয়েতনাম।

ভিয়েতনামের পরিবেশ মন্ত্রণালয় আজ জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলে রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে চারজন নিহত এবং ১ লক্ষাধিক বাড়িঘর প্লাবিত হয়েছে। হ্যানয় থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


রোববার থেকে ভিয়েতনামের উপকূলীয় প্রদেশগুলোতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১ দশমিক ৭ মিটার (পাঁচ ফুট সাত ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাতের রেকর্ড রয়েছে। পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, হিউ, দানাং এবং লাম ডং প্রদেশে চারজন নিহত এবং আরো পাঁচজন নিখোঁজ রয়েছে।


পরিবেশ মন্ত্রণালয় আরও জানিয়েছে, ১৫০টিরও বেশি স্থানে ভূমিধসের খবর পাওয়া গেছে। ২ হাজার ২০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এবং মোট ১ লাখ ৩ হাজার ৫২৫টি বাড়ি প্লাবিত হয়েছে। আজ সকালে কেন্দ্রীয় উপকূলীয় শহর হিউতে পানি নেমে যাওয়ার সঙ্গে-সঙ্গে বন্যা কবলিত অঞ্চল থেকে আগে সরিয়ে নেওয়া ২১ হাজারেরও বেশি লোকের অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছে।


সূত্র: এএফপি


এসজেড