ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র ও চীনকে ‘বন্ধু’ হতে হবে

শি বলেন, দুই দেশ ও সমগ্র বিশ্বের কল্যাণে আরও মহান ও বাস্তবসম্মত অনেক কিছু একসঙ্গে অর্জন করতে পারে।
  • অনলাইন ডেস্ক | ৩০ অক্টোবর, ২০২৫
যুক্তরাষ্ট্র ও চীনকে ‘বন্ধু’ হতে হবে ট্রাম্প ও জিনপিং

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, দুই দেশের মধ্যে সবসময় মতের মিল না হলেও তাদের ‘অংশীদার ও বন্ধু’ হওয়ার জন্য প্রচেষ্টা চালানো উচিত। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।


বুসান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, বৈঠকে শি বলেন, ‘চীন ও যুক্তরাষ্ট্র প্রধান দেশ হিসেবে আমাদের দায়িত্ব যৌথভাবে কাঁধে নিতে পারে এবং আমাদের দুই দেশ ও সমগ্র বিশ্বের কল্যাণে আরও মহান ও বাস্তবসম্মত অনেক কিছু একসঙ্গে অর্জন করতে পারে।’


সূত্র: এএফপি


এসজেড