ঢাকা | বঙ্গাব্দ

অস্ত্র পরীক্ষা পারমাণবিক ছিল না

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এটিকে কোনোভাবেই পারমাণবিক পরীক্ষা হিসেবে ব্যাখ্যা করা যাবে না।
  • অনলাইন ডেস্ক | ৩০ অক্টোবর, ২০২৫
অস্ত্র পরীক্ষা পারমাণবিক ছিল না রাশিয়া।

রাশিয়া আজ বৃহস্পতিবার জানিয়েছে, তাদের সাম্প্রতিক অস্ত্র পরীক্ষাগুলো পারমাণবিক ছিল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু পরীক্ষার নির্দেশ দেওয়ার পর দেশটি এ তথ্য জানালো। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার দু’টি পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা উল্লেখ করে বলেন, এটিকে কোনোভাবেই পারমাণবিক পরীক্ষা হিসেবে ব্যাখ্যা করা যাবে না।


সূত্র: এএফপি


এসজেড