ঢাকা | বঙ্গাব্দ

চাঁদে অবতরণ ‘ঘটেনি’!

কিম বলেন, ভীতিকর কোনও মুহূর্ত ছিল না। কারণ এটি ঘটেইনি। ভীতিকর হতে পারত, কিন্তু হয়নি। কারণ এটি ঘটেইনি।
  • অনলাইন ডেস্ক | ০১ নভেম্বর, ২০২৫
চাঁদে অবতরণ ‘ঘটেনি’! চাঁদে নামছে অ্যাপোলো ১১।

১৯৬৯ সালে চাঁদে মানুষের অবতরণ ‘ঘটেনি’ বলে রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ানের দাবি প্রত্যাখ্যান করেছে নাসা। ওয়াশিংটন থেকে এএফপি জানায়, নাসার ভারপ্রাপ্ত প্রশাসক শন ডাফি এক্স-এ লিখেছেন, ‘হ্যাঁ, আমরা আগেও চাঁদে গেছি... ছয় বার!’


অ্যাপোলো ১১ অভিযানের সময় নীল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন প্রথমবার চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে পদচারণা করেন। তবে চাঁদে অবতরণ নিয়ে প্রায় ৫০ বছর ধরে নানা ষড়যন্ত্র তত্ত্ব ঘুরপাক খাচ্ছে, এ সম্পর্কিত সর্বশেষ মন্তব্য এসেছে এই এ-লিস্ট তারকার সিরিজ  দ্য কার্দাশিয়ান’স-এর সাম্প্রতিক পর্বে।


কিম কার্দাশিয়ান সহ-অভিনেত্রী সারাহ পলসনকে বলেন, তোমাকে বাজ অলড্রিন আর অন্যজনের ওপর ভিত্তি করে এক মিলিয়ন আর্টিকেল পাঠাচ্ছি। এরপর তিনি অলড্রিনের একটি উদ্ধৃতি পড়ে শোনান, যেখানে চাঁদ অভিযানের সবচেয়ে ভয়ংকর মুহূর্ত সম্পর্কে প্রশ্ন করা হয়।  সারাহ ও কিম ‘অলস ফেয়ার’ নামের সিরিজে একসঙ্গে অভিনয় করেছেন।


কিম বলেন, ভীতিকর কোনও মুহূর্ত ছিল না। কারণ এটি ঘটেইনি। ভীতিকর হতে পারত, কিন্তু হয়নি। কারণ এটি ঘটেইনি। তবে কিম কোন নিবন্ধের কথা বলেছেন বা মন্তব্যটি আদৌ অলড্রিনের কি না তা স্পষ্ট নয়। পর্বটির প্রযোজকদের সঙ্গে কথা বলার সময় কিম আবারও দাবি করেন, মহাকাশ অভিযানটি ‘ভুয়া’ এবং তিনি ‘বাজ অলড্রিনের কিছু ভিডিও’ দেখেছেন বলে দাবি করেন, যেখানে অলড্রিন বলছেন এটি ঘটেনি।


ডাফি তার এক্স পোস্টে কিম কার্দাশিয়ানকে ট্যাগ করেন এবং নাসার বর্তমান চাঁদ অনুসন্ধান কর্মসূচি ‘আর্টেমিস’ মিশনের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা আগের মহাকাশ প্রতিযোগিতায় জিতেছি, এবারও জিতব।’ তিনি কিমকে কেনেডি স্পেস সেন্টারে মিশনের উৎক্ষেপণ দেখার আমন্ত্রণ জানান।


সূত্র: এএফপি


এসজেড