রেডক্রসের মাধ্যমে গাজা থেকে আগের রাতে পাওয়া তিনটি লাশ ফিলিস্তিনি ভূখণ্ডে আটক ব্যক্তিদের নয়। ইসরায়েলি সেনাবাহিনী শনিবার একথা জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এএফপিকে জানিয়েছে, ফরেনসিক বিশ্লেষণে দেখা গেছে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে, ১১ জন নিহত বন্দীকে এখনও হস্তান্তর করা হয়নি।
যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইতোমধ্যেই ১৭টি লাশ ফেরত দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে ১৫ জন ইসরায়েলি, একজন থাই ও একজন নেপালি নাগরিকের লাশ। ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরুর পর, হামাস তাদের হেফাজতে থাকা ২০ জন জীবিত জিম্মিকে ফেরত দেয় এবং মৃত বন্দীদের লাশ ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করে।
ইসরায়েল হামাসের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে। তবে, ফিলিস্তিনি দলটি বলছে, গাজার ধ্বংসাবশেষে চাপা পড়া লাশ খুঁজে পেতে সময় লাগবে।
সূত্র: এএফপি
এসজেড