ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে শুরু করেছে সরকার।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ নভেম্বর, ২০২৫
জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু ছবি : সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে শুরু করেছে সরকার। রোববার (২ নভেম্বর) ৪৮ সেকেন্ডের একটি টিজার প্রকাশের মধ্য দিয়ে এই নির্বাচনী যাত্রার সূচনা হয়।


প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, "আজ থেকে শুরু হলো জাতীয় নির্বাচন ২০২৬-এর ক্যাম্পেইন।"


প্রথম টিজারে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক।


টিজারে বলা হয়েছে, "ফেব্রুয়ারি ২০২৬-এ উৎসবমুখর পরিবেশে আমরা সবাই ভোট দিতে যাব। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে দেশের জনগণ।"


টিজারে ড. খান সুবায়েল বিন রফিকের আহ্বান রাখা হয়। জাতীয় সংসদ ভবনকে পটভূমিতে রেখে তিনি বলেন, "সেই সব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে। নির্বাচন ২০২৬, দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ দেখতে চান।"


thebgbd.com/NA