ঢাকা | বঙ্গাব্দ

মেরামত শেষে মেট্রোরেল চলাচল ফের শুরু

বৈদ্যুতিক লাইনে জরুরি মেরামতের জন্য সাময়িক সময়ের জন্য বন্ধ থাকার পর দুপুর ১২টা ৫৫ মিনিটে মেট্রো রেলের চলাচল আবার শুরু হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ নভেম্বর, ২০২৫
মেরামত শেষে মেট্রোরেল চলাচল ফের শুরু ছবি : সংগৃহীত।

বৈদ্যুতিক লাইনে জরুরি মেরামতের জন্য সাময়িক সময়ের জন্য বন্ধ থাকার পর দুপুর ১২টা ৫৫ মিনিটে মেট্রো রেলের চলাচল আবার শুরু হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।


আজ রোববার (২ নভেম্বর) দুপুর ১টায় ডিএমটিসিএল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছে, “সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ট্রেন চলাচল ১২.৫৫-তে পুনরায় শুরু হয়েছে।”


এর আগে, দুপুর ১২টা ৪১ মিনিটে ডিএমটিসিএল জানায় যে, পল্লবী থেকে মিরপুর-১১-এর মধ্যবর্তী মেট্রো রেলের বৈদ্যুতিক লাইনে জরুরি মেরামতের কাজের জন্য দুপুর ১২টা ৪০ থেকে ১টা ১০ পর্যন্ত মেট্রো রেল বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রো কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করে।


thebgbd.com/NA