ঢাকা | বঙ্গাব্দ

যৌন-হেনস্থার শিকার ব্রিটিশ নারী সেনারা

পুলিশ ঘোষণা করেছে, তারা ১৯৭০ থেকে ২০১৬ সাল পর্যন্ত সামরিক চিকিৎসা পরীক্ষার সঙ্গে সম্পর্কিত অভিযোগগুলো তদন্ত করবে।
  • অনলাইন ডেস্ক | ০২ নভেম্বর, ২০২৫
যৌন-হেনস্থার শিকার ব্রিটিশ নারী সেনারা ব্রিটিশ নারী সেনা।

ব্রিটিশ সেনাবাহিনীতে শত শত নারীর যৌন হয়রানির শিকার হচ্ছেন বলে দেশটির গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ গণমাধ্যমে ফাঁস হওয়া একটি প্রতিবেদনে দেখা গেছে গত পাঁচ দশক ধরে দেশটির সেনাবাহিনীতে মেডিকেল পরীক্ষার সময় শত শত নারী যৌন হয়রানির শিকার হয়েছেন, যাদের মধ্যে কিছু কিছু ঘটনা মামলা পর্যন্ত গড়িয়েছে। খবর গার্ডিয়ান ও স্কাই নিউজের। 


এই খবর প্রকাশের প্রেক্ষাপটে এ সংক্রান্ত  কেলেঙ্কারির তদন্তের জন্য জনসাধারণের চাপ বৃদ্ধির মুখে ইংল্যান্ডের উইল্টশায়ার পুলিশ ঘোষণা করেছে, তারা ১৯৭০ থেকে ২০১৬ সাল পর্যন্ত সামরিক চিকিৎসা পরীক্ষার সঙ্গে সম্পর্কিত অভিযোগগুলো তদন্ত করবে।


প্রতিবেদনগুলিতে বলা হয়েছে, উইল্টশায়ার পুলিশ বা প্রতিরক্ষা মন্ত্রণালয় কেউই সেনাবাহিনীতে মেডিকেল পরীক্ষার সময় যৌন নির্যাতনের শিকার হওয়ার দাবি-করা মেয়ে এবং নারীদের সংখ্যা সম্পর্কে মন্তব্য করবে না। 


গার্ডিয়ান পত্রিকা লিখেছে, পুলিশ যুক্তরাজ্যের বিভিন্ন সামরিক স্থানে নির্যাতনের অভিযোগ তদন্ত করছে এবং কর্মকর্তারা বিশ্বাস করেন, অভিযোগগুলোর পিছনে বেশ কয়েকটি নিয়ামক থাকতে পারে।


সূত্র: গার্ডিয়ান


এসজেড