ঢাকা | বঙ্গাব্দ

ভারতের ভারী উপগ্রহ উৎক্ষেপণ

ইসরো বৃহস্পতিবার জানায়, প্রায় ৪৪১০ কিলোগ্রাম ওজনের উপগ্রহটি সে দেশের উৎক্ষেপণ করা সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ।
  • অনলাইন ডেস্ক | ০২ নভেম্বর, ২০২৫
ভারতের ভারী উপগ্রহ উৎক্ষেপণ যোগাযোগ উপগ্রহ।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) আজ রোববার তাদের সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ সিএমএস-০৩ উৎক্ষেপণ করেছে। উপগ্রহটি ভারতীয় প্রযুক্তিতে তৈরি। এটি ভারতের সমুদ্র নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শ্রীহরিকোটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


আজ দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটা থেকে বিকেল ৫টা ২৬ মিনিটে সিএমএস-০৩ উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আমাদের মহাকাশ সেক্টর আমাদের গর্বিত করে চলেছে’। ২০৪০ সালের মধ্যে একজন ভারতীয় মহাকাশচারী চাঁদে পাঠানোর লক্ষ্য ঘোষণা করেছেন তিনি।


ইসরো বৃহস্পতিবার জানায়, প্রায় ৪ হাজার ৪১০ কিলোগ্রাম ওজনের উপগ্রহটি সে দেশের উৎক্ষেপণ করা সবচেয়ে ভারী যোগাযোগ উপগ্রহ। ভারতের নৌবাহিনী জানিয়েছে, উপগ্রহটি জাহাজ, বিমান, সাবমেরিনের মধ্যে নিরাপদ যোগাযোগ সুরক্ষিত করতে সাহায্য করবে।


সূত্র: এএফপি


এসজেড