রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার নগরীর বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে আজ সোমবার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলো—ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মো. মাজহারুল ইসলাম সোহেল ফকির (৩৮), ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. নাহিদ হাসান শাওন (২৩), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে লিটন ফকির (৪২), চাঁদপুর জেলার যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক ও শাহরান্তি উপজেলার যুবলীগের সদস্য মো. নিজাম উদ্দিন কিরন (৪৩), পিরোজপুর জেলার কুমারখালী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. রিয়াদ মাতুব্বর (৩১) ও ছাত্রলীগের বরিশাল মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম রাকিব (২৮)।
গ্রেপ্তাররাসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
thebgbd.com/NIT