ঢাকা | বঙ্গাব্দ

তানজানিয়ায় শপথ নিচ্ছেন হাসান

প্রধান বিরোধী চাদেমা জালিয়াতির অভিযোগ এনে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছে। তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি।
  • অনলাইন ডেস্ক | ০৩ নভেম্বর, ২০২৫
তানজানিয়ায় শপথ নিচ্ছেন হাসান সামিয়া সুলুহু হাসান

তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান সোমবার শপথ নিতে যাচ্ছেন। নির্বাচনী বিক্ষোভের পর ইন্টারনেট বন্ধ ও  নিরাপত্তা বাহিনীর হাতে কয়েক শত মানুষ নিহত হয়েছে বলে বিরোধীরা দাবি করছে। বিরোধীদের অভিযোগ ও অসন্তোষের মধ্যেই সোমবার সামিয়ার শপথ গ্রহণের কথা রয়েছে। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, হাসান ৯৮ শতাংশ ভোট পেয়েছেন। নাইরোবি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।


তবে বুধবারের ভোটের ফলাফল বর্জন করেছে প্রধান বিরোধী চাদেমা দল। দলটি জালিয়াতির অভিযোগ এনে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছে। চাদেমা দলকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। 


শপথ অনুষ্ঠানটি রাজধানী ডোডোমার স্টেট হাউসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এটি সচারাচর কোনো স্টেডিয়ামে হয়ে থাকে। রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, অনুষ্ঠানে জনসাধারণ উপস্থিত থাকবে না। নির্বাচনের দিন বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট থাকায়, পূর্ব আফ্রিকার দেশটিতে ধারাবাহিক তথ্যগুলো করা সম্ভব হয়নি।


সূত্র: এএফপি


এসজেড