ঢাকা | বঙ্গাব্দ

সফরের আগে উ. কোরিয়ার রকেট নিক্ষেপ

হলুদ সাগর নামে পরিচিত পশ্চিম সাগরের উত্তর অংশে প্রায় ১০টি আর্টিলারি রকেট নিক্ষেপ করার ঘটনা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৪ নভেম্বর, ২০২৫
সফরের আগে উ. কোরিয়ার রকেট নিক্ষেপ উত্তর ও দক্ষিণ কোরিয়া।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়াকে পৃথককারী সীমান্ত পরিদর্শনের এক ঘন্টা আগে উত্তর কোরিয়া একাধিক আর্টিলারি রকেট নিক্ষেপ করেছে। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এএফপিকে এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) জানিয়েছে, গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার কয়েক মিনিট আগে পিয়ংইয়ং একই ধরণের অস্ত্র নিক্ষেপ করে।


জেসিএস জানিয়েছে, তারা পশ্চিম সাগরের, যা হলুদ সাগর নামেও পরিচিত, উত্তর অংশে প্রায় ১০টি আর্টিলারি রকেট নিক্ষেপ করার ঘটনা হয়েছে বলে শনাক্ত করেছে। শনিবার স্থানীয় সময় বিকেল ৩টা এবং সোমবার স্থানীয় সময় বিকেল ৪টায় এ রকেট ছোড়া হয়। ‘প্রজেক্টাইললোর বিস্তারিত জানতে বর্তমানে দক্ষিণ কোরিয়া এবং মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষ দ্বারা নিবিড়ভাবে বিশ্লেষণ করা হচ্ছে।’


সোমবার হেগসেথ উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভক্তকারী সুরক্ষিত সীমান্ত পরিদর্শন করেন। আট বছরের মধ্যে প্রথম পেন্টাগন প্রধান হিসেবে এই সফর করেন। হেগসেথের এই সফর এমন সময়ে হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে তার এশিয়া সফরের সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেন, তবে পিয়ংইয়ং থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি কিমের সঙ্গে ভবিষ্যতের বৈঠকের জন্য ‘ফিরে আসতে’ ইচ্ছুক।


সূত্র: এএফপি


এসজেড