ঢাকা | বঙ্গাব্দ

আজকের বাজারে স্বর্ণের ভরি কত?

  • নিজস্ব প্রতিবেদক | ০৭ নভেম্বর, ২০২৫
আজকের বাজারে স্বর্ণের ভরি কত? ফাইল ছবি

সবশেষ গত শনিবার (১ নভেম্বর) রাতে দেশের বাজারে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সেই দামেই আজ শুক্রবার (৭ নভেম্বর) বিক্রি হচ্ছে স্বর্ণ। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৬৮০ টাকা। ওই হিসেবে, নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। 


বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

 

স্বর্ণের আজকের বাজারদর—


২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা

২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা

১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।


তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।


thebgbd.com/NIT