ঢাকা | বঙ্গাব্দ

কমিশন-সরকার রেফারির দায়িত্ব পালন না করে হাত দিয়ে গোল দিয়েছে: সালাহউদ্দিন

  • নিজস্ব প্রতিবেদক | ০৮ নভেম্বর, ২০২৫
কমিশন-সরকার রেফারির দায়িত্ব পালন না করে হাত দিয়ে গোল দিয়েছে: সালাহউদ্দিন ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আপনারা খেতে না পারলে, বারা ভাতে ছাই দিবেন তা মেনে নেবে না জনগণ। সরকারের উদ্দেশে তিনি বলেন, আমরা মনে করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার ও কমিশন তারা তাদের দায়িত্ব পালন করবেন, অথচ আপনারা রেফারি হয়ে হাত দিয়ে গোল দিয়ে দিয়েছেন। তিনি বলেন, সরকারের সীমারেখা একটি সুষ্ঠু নির্বাচন পর্যন্ত। তাদের সঙ্গে যেকোনো আলোচনায় প্রস্তুত বিএনপি, তবে কোনো রাজনৈতিক দলকে রেফারির দায়িত্ব দেওয়া যাবে না।

শনিবার (০৮ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে রাজধানীর কাকরাইলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ করে আমেরিকায় গিয়ে অবস্থান নিয়েছেন সহ-সভাপতি। গণভোটের মধ্যদিয়ে সংবিধান পরিবর্তন হয়ে যাবে না, তবে মানুষের চাওয়া রক্ষায় সায় দিয়েছে বিএনপি। ঘি দিয়ে তৈলাক্ত বক্তব্য সমীচীন নয় রাজনৈতিক দলের নেতাদের।

তিনি বলেন, দেশে বিলুপ্ত গণতান্ত্রিক পরিবেশ থেকে ৭ নভেম্বরই মুক্তির সূচনা হয়েছিল।

সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ দল) কখনো গণতন্ত্রের পুনর্বাসন চায় না। তারা শুরু থেকে শেষ পর্যন্ত গণতন্ত্র রক্ষার জন্য কোনো কাজ করেনি। দেশে বিলুপ্ত গণতান্ত্রিক পরিবেশ থেকে মুক্তির সূচনা হয়েছিল এই ৭ নভেম্বরই।

বিএনপির এই নেতা আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতি সবসময় মিথ্যার রাজনীতি। জাতীয় ঐক্যের স্বার্থে আমরা এতদিন প্রশ্ন তুলিনি। নির্বাচন কমিশনকে ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। ভারতে বসে আওয়ামী লীগের ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচি দেওয়া পাগলের প্রলাপ, শক্তি থাকলে তাদের ভারতে পালাতে হতো না।

thebgbd.com/NIT