ঢাকা | বঙ্গাব্দ

আলোচনা ব্যর্থ, তবে যুদ্ধবিরতি বহাল থাকবে

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তাতে সমস্যা নেই। এটি বহাল থাকবে।
  • অনলাইন ডেস্ক | ০৮ নভেম্বর, ২০২৫
আলোচনা ব্যর্থ, তবে যুদ্ধবিরতি বহাল থাকবে পাকিস্তান আফগানিস্তান দ্বন্দ্ব।

যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দেওয়ার আলোচনা ব্যর্থ হলেও আফগানিস্তানের তালেবান সরকার আজ শনিবার জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি বহাল থাকবে। কাবুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানের সঙ্গে এর আগে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তাতে কোনও সমস্যা নেই। এটি বহাল থাকবে। মধ্যস্থতা করার জন্য আমরা বন্ধুপ্রতিম দেশ কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানাই। আমাদের আপাতত এর চেয়ে বেশি কিছু বলার নেই।


সূত্র: এএফপি


এসজেড