ঢাকা | বঙ্গাব্দ

তুরস্কে সুগন্ধির গুদামে আগুনে নিহত ৬

তুরস্কের এনটিভি চ্যানেলে প্রচারিত ছবিতে দেখা যায়, গুদাম হিসেবে ব্যবহৃত ভবনটির দুটি তলা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
  • অনলাইন ডেস্ক | ০৮ নভেম্বর, ২০২৫
তুরস্কে সুগন্ধির গুদামে আগুনে নিহত ৬ আগুন জ্বলছে।

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের দিলোভাসি শহরে শনিবার ভোরে একটি পারফিউম গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত এবং একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর। আঙ্কারা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


গভর্নর ইলহামি আকতাস তুরস্কের বেসরকারি সংবাদমাধ্যম টিআরটি হাবার-কে বলেন, দমকলকর্মী, উদ্ধারকারী দল ও পৌর কর্মীদের প্রচেষ্টায় দিলেভাসির আগুন নিয়ন্ত্রণে এসেছে এসেছে। দুর্ভাগ্যবশত আমাদের ছয়জন নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গণমাধ্যমের খবরে বলা হয়, আগুনে দু’জন আহত হয়েছে।


তুরস্কের এনটিভি চ্যানেলে প্রচারিত ছবিতে দেখা যায়, গুদাম হিসেবে ব্যবহৃত ভবনটির দুটি তলা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, তা এখনো অজানা। ইস্তাম্বুল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত দিলোভাসি একটি শিল্প শহর হিসেবে পরিচিত, যেখানে বহু গুদাম ও কারখানা রয়েছে।


সূত্র: এএফপি


এসজেড