ঢাকা | বঙ্গাব্দ

কাল ঢাকার ১০ পয়েন্টে ফ্যাসিবাদী গুম-খুন নিয়ে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শিত হবে

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার ১০টি পয়েন্টে ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শিত হবে।
  • নিজস্ব প্রতিবেদক | ১১ নভেম্বর, ২০২৫
কাল ঢাকার ১০ পয়েন্টে ফ্যাসিবাদী গুম-খুন নিয়ে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শিত হবে ছবি : সংগৃহীত।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকার ১০টি পয়েন্টে ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শিত হবে।

আগামীকাল বুধবার (১২ নভেম্বর) শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি চলবে জুলাইয়ের গান।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, যাত্রাবাড়ী পার্ক, রবীন্দ্র সরোবর, ধানমন্ডি, খিলগাঁও শান্তি পার্ক, মিরপুর পল্লবী (হাফিজ মোড় মাঠ), উত্তরার ৭ নম্বর সেক্টর মুক্তমঞ্চ, উত্তরার জমজম টাওয়ার, মোহাম্মদপুর (টাউন হল প্রাঙ্গণ), বনানী এলিফ্যান্ট রোড ও হাতিরঝিল (রামপুরা প্রান্ত), ঢাকার এ ১০টি এলাকায় চলচ্চিত্র প্রদর্শিত হবে।

প্রামাণ্যচিত্রগুলোর মাধ্যমে দেশে সংঘটিত গুম, খুন, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ চিত্র তুলে ধরা হবে। পাশাপাশি আয়োজনে চলবে ‘জুলাইয়ের গান’, যেখানে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের চেতনা প্রতিফলিত হবে।

thebgbd.com/NA