ঢাকা | বঙ্গাব্দ

শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক | ১১ নভেম্বর, ২০২৫
শীর্ষ সন্ত্রাসী মামুনকে গুলি করা সেই দুই শুটার গ্রেপ্তার ফাইল ছবি

হাসপাতালের নিরাপত্তাকর্মী নির্বিকার হাঁটাচলা করছিলেন। তবে গুলির শব্দে আশপাশে দৌড়ঝাঁপ দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন, হামলাকারী দুই অস্ত্রধারীই একটি মোটরসাইকেলে এসেছিল।


মোবাইল ফোনে ধারণ করা আরেকটি ভিডিওতে দেখা যায়, গুলিবিদ্ধ মামুন হাসপাতালের গেট পার হয়ে দুই ভবনের মাঝে মেঝেতে উপুড় হয়ে পড়ে আছেন। এক পায়ে একটি স্যান্ডেল, আরেকটি স্যান্ডেল অদূরে পড়ে। তার সানগ্লাসটি পড়ে ছিল মাথার কাছে। ওই ভিডিওতে এক ব্যক্তিকে চিৎকার দিয়ে নিরাপত্তাকর্মীদের ডাকতে শোনা যায়। তিনি চিৎকার করে বলছিলেন, ‘এই ডাক্তার ডাকেন, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আসেন।’ আরেক ব্যক্তি আতঙ্কভরা কণ্ঠে বলছিলেন, ‘গুলি করল মাত্র দুজন আইসা।’ এর পরই একটি ট্রলিতে করে গুলিবিদ্ধ মামুনকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ঘটনাস্থল থেকে কয়েক পা সামনে বাড়ালেই জরুরি বিভাগের গেট, যার ভেতর থেকে জানালা দিয়েই সব দেখা যাচ্ছিল।


ন্যাশনাল হাসপাতালের জরুরি বিভাগের একটি সূত্র জানায়, মামুনকে ট্রলিতে করে নেওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, তিনি মারা গেছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।



ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, দুপুর ১২টার পর গুলিবিদ্ধ মামুনকে মৃত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।


thebgbd.com/NIT