ঢাকা | বঙ্গাব্দ

এফ-৩৫ পাচ্ছে সৌদি

ট্রাম্প নিশ্চিত করেছেন, সৌদি আরব লকহিড মার্টিন নির্মিত বিপুল সংখ্যক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে।
  • অনলাইন ডেস্ক | ১৫ নভেম্বর, ২০২৫
এফ-৩৫ পাচ্ছে সৌদি এফ-৩৫ যুদ্ধবিমান।

সৌদি আরবের সঙ্গে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রয় চুক্তি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনাও নিশ্চিত করেছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের এসব তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট। 


ট্রাম্প নিশ্চিত করেছেন, সৌদি আরব লকহিড মার্টিন নির্মিত বিপুল সংখ্যক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, ‘তারা অনেকগুলো জেট কিনতে চায়। বিষয়টি বিবেচনা করছি। তারা অনেক ‘৩৫’ কিনতে চায়—বরং তার থেকেও বেশি, যুদ্ধবিমান।’


ধারণা করা হচ্ছে, সম্ভাব্য বিক্রয় চুক্তিটি আগামী সপ্তাহে হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে আলোচনা হতে পারে। এই বৈঠকে অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষরিত হওয়ার কথা আছে। তবে পেন্টাগনের একটি গোয়েন্দা প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, এই বিক্রয় চুক্তির মাধ্যমে চীন এফ-৩৫’র প্রযুক্তি পেতে পারে।


সূত্র: এএফপি


এসজেড