জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী হাসিনাসহ তিন আসামির রায় পড়া শুরু হয়েছে। গণ-অভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে এটিই প্রথম, যার রায় হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে।
সোমবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই রায় পড়া শুরু হয়।
এই মামলার প্রধান আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা। অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
তিনজনের মধ্যে হাসিনা ও আসাদুজ্জামান বর্তমানে ভারত অবস্থানরত এবং পলাতক হিসেবে চিহ্নিত।
রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করছে বিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া, ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হচ্ছে। পাশাপাশি ঢাকার দশটি পয়েন্টে দেখা যাচ্ছে বড় পর্দায়।
thebgbd.com/NA