ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনকে সামরিক সহায়তা ঘোষণা স্পেনের

জেলেনস্কির সঙ্গে মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে সানচেজ বলেন, প্রায় ৩০ কোটি ইউরো ‘নতুন প্রতিরক্ষা সরঞ্জাম’ তৈরিতে ব্যয় করা হবে।
  • অনলাইন ডেস্ক | ১৯ নভেম্বর, ২০২৫
ইউক্রেনকে সামরিক সহায়তা ঘোষণা স্পেনের ভলোদিমির জেলেনস্কি ও পেদ্রো সানচেজ।

রাশিয়ার হামলা মোকাবেলায় সহায়তা করার জন্য স্পেন ইউক্রেনকে ৬১৫ মিলিয়ন ইউরো (৭১০ মিলিয়ন ডলার) সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ গতকাল মঙ্গলবার এ ঘোষণা দেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।


স্পেনে সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট  ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে সানচেজ বলেন, প্রায় ৩০ কোটি ইউরো ‘নতুন প্রতিরক্ষা সরঞ্জাম’ তৈরিতে ব্যয় করা হবে। 


স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ‘আপনার লড়াই আমাদেরও’। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নব্য-সাম্রাজ্যবাদকে ইউরোপীয় মূল্যবোধের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন সানচেজ। তিনি বলেন, পুতিনের এই আগ্রাসন ইউরোপীয় কার্যক্রম এবং সবকিছুকে দুর্বল করার চেষ্টা করছে।


মঙ্গলবারের শুরুতে, সানচেজ এবং জেলেনস্কি পাবলো পিকাসোর যুদ্ধবিরোধী মাস্টারপিস ‘গুয়ের্নিকা’ দেখতে মাদ্রিদের রানি সোফিয়া জাদুঘর পরিদর্শন করেন। জেলেনস্কি আজ বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের সঙ্গে শান্তি আলোচনার জন্য তুরস্কে যাবেন।


সূত্র: এএফপি


এসজেড