ঢাকা | বঙ্গাব্দ

কোকেন পাচারকারী নৌকা আটক

মোটরযুক্ত নৌকা থেকে দুই ডোমিনিকান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় ৫০০ কেজি কোকেন জব্দ করা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১৯ নভেম্বর, ২০২৫
কোকেন পাচারকারী নৌকা আটক আটককৃত কোকেন।

ডোমিনিকান-যুক্তরাষ্ট্র যৌথ অভিযানে কথিত কোকেন পাচারকারী একটি  নৌকা আটক  করেছে ডোমিনিকান রিপাবলিক। ওই নৌকা থেকে ৫০০ কিলোগ্রাম কোকেন জব্দ করা হয়। যুক্তরাষ্ট্রের বৃহৎ আঞ্চলিক সামরিক উপস্থিতির মধ্যে এ অভিযান পরিচালিত হয়। ডোমিনিকান কর্তৃপক্ষ শনিবার এ জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


জাতীয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসিডি) এক বিবৃতিতে জানিয়েছে, ‌মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ কমান্ডের অপারেশন সাউদার্ন স্পিয়ারের এর সহায়তায় ডোমিনিকান উপকূলে নৌকাটি জব্দ করা হয়। সংস্থাটি জানিয়েছে, নৌকাটি আটক করার জন্য তারা মার্কিন ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছে।


ডিএনসিডি জানিয়েছে, ‘অভিযুক্ত মাদকের একটি উল্লেখযোগ্য চালান বহনকারী একটি জাহাজে করে ডোমিনিকান উপকূলীয় জলসীমার দিকে আসা বেশ কয়েকজন ব্যক্তিকে আটক করার জন্য  অভিযান পরিচালনাকারী ইউনিটগুলো আকাশ, সমুদ্র এবং স্থলপথে একটি ব্যাপক অভিযান পরিচালনা করে।’


সংস্থাটি জানিয়েছে, ২৭ ফুট লম্বা দুটি আউটবোর্ড মোটরযুক্ত নৌকা থেকে দুই ডোমিনিকান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রায় ৫০০ কিলো গ্রাম (১,০০০ পাউন্ড) কোকেন জব্দ করা হয়েছে।


যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার ঘোষণা করেন যে, অপারেশন সাউদার্ন স্পিয়ার হলো লাতিন আমেরিকায় যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েনের অংশ, যার লক্ষ্য  মাদক-সন্ত্রাসী' কার্টেল দ্বারা পরিচালিত মাদক পরিবহনকারী নৌকা দমন করা।


সূত্র: এএফপি


এসজেড