ঢাকা | বঙ্গাব্দ

উ. কোরিয়াকে দ. কোরিয়ার প্রস্তাব

আকস্মিক সংঘাত ঠেকানো ও সামরিক উত্তেজনা কমাতে আন্তঃকোরীয় সামরিক বৈঠকের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করছে সিউল।
  • অনলাইন ডেস্ক | ২০ নভেম্বর, ২০২৫
উ. কোরিয়াকে দ. কোরিয়ার প্রস্তাব সীমান্তে দ. কোরিয়ার দুই সেনা।

সীমান্তে সংঘাত এড়াতে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সম্প্রতি উত্তর কোরিয়ার সেনাদের অনুপ্রবেশের ঘটনাকে কেন্দ্র করে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


দক্ষিণ কোরিয়ার জাতীয় প্রতিরক্ষা নীতির উপমন্ত্রী কিম হং-চোল সোমবার সংবাদ সম্মেলনে বলেন, ‘আকস্মিক সংঘাত ঠেকানোর পাশাপাশি সামরিক উত্তেজনা কমাতে দুই পক্ষ যেন আন্তঃকোরীয় সামরিক বৈঠক করে, সে জন্য আমাদের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করছে।’ সেখানে সীমান্তে সামরিক বিভাজন রেখা (এমডিএল) স্পষ্টভাবে নির্ধারণ নিয়ে আলোচনা করা হবে।


সূত্র: এএফপি


এসজেড