ঢাকা | বঙ্গাব্দ

বৈঠকে বসছেন ট্রাম্প-মামদানি

ট্রাম্প বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।ট্রাম্প লিখেছেন, ‘২১ নভেম্বর, শুক্রবার ওভাল অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে।’
  • অনলাইন ডেস্ক | ২০ নভেম্বর, ২০২৫
বৈঠকে বসছেন ট্রাম্প-মামদানি ট্রাম্প-মামদানি।

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে শুক্রবার বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প এই ৩৪ বছর বয়সী নেতাকে তীব্র ভাষায় আক্রমণ করেন। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।


ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানেও তিনি মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে নিজের পুরনো মিথ্যা দাবির পুনরাবৃত্তি করেন। ট্রাম্প লিখেছেন, ‘২১ নভেম্বর, শুক্রবার ওভাল অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হবে।’


সূত্র: এএফপি


এসজেড