ঢাকা | বঙ্গাব্দ

পুতিনের সঙ্গে কথা বলবেন এরদোগান

এরদোগান বলেন, সোমবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলব। শান্তির পথ প্রশস্ত করতে যা কিছু সম্ভব তাই করব।
  • অনলাইন ডেস্ক | ২৩ নভেম্বর, ২০২৫
পুতিনের সঙ্গে কথা বলবেন এরদোগান রিসেপ তাইয়্যেপ এরদোগান।

ইউক্রেন যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্রের বিতর্কিত একটি পরিকল্পনা প্রকাশের পর আজ রোববার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান জানিয়েছেন, আগামীকাল সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি। জোহানেসবার্গ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


জি-২০-তে এক সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, আগামীকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলব। শান্তির পথ প্রশস্ত করতে যা কিছু সম্ভব তাই করব। 


সূত্র: এএফপি


এসজেড