ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ জোর দিয়ে বলেছেন, লেবাননে হিজবুল্লাহ এবং গাজায় হামাসকে পুনর্গঠিত হওয়া থেকে আটকাতে ইসরায়েল ‘যা কিছু প্রয়োজন’ তাই করবে। গত সপ্তাহে ইসরায়েল লেবাননের একাধিক স্থানে হামলা চালিয়েছে। শনিবার ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা হিজবুল্লাহর রকেট লঞ্চার ও সামরিক স্থাপনা লক্ষ্য করে আঘাত হেনেছে।
গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, শনিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২১ জন নিহত এবং আরও অনেক আহত হয়েছে। ১০ অক্টোবর থেকে কার্যকর থাকা নাজুক যুদ্ধবিরতি ভঙ্গ করার জন্য হামাস ও ইসরায়েল আবারও একে অপরকে অভিযুক্ত করেছে।
মন্ত্রিসভার বৈঠক শুরুর সময় নেতানিয়াহু বলেন, আমরা বিভিন্ন ফ্রন্টে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি। গত সপ্তাহান্তে আইডিএফ (ইসরায়েলি সামরিক বাহিনী) লেবাননে হামলা চালিয়েছে এবং হিজবুল্লাহ যেন আমাদের বিরুদ্ধে তাদের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় সবকিছুই করা হবে।
সূত্র: এএফপি
এসজেড