ঢাকা | বঙ্গাব্দ

জাপানে পথচারীদের গাড়ির ধাক্কা, নিহত ১

২০ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছেন এবং এখনও অচেতন অবস্থায় রয়েছেন। বাকি নয়জন সামান্য আহত হয়েছেন।
  • অনলাইন ডেস্ক | ২৪ নভেম্বর, ২০২৫
জাপানে পথচারীদের গাড়ির ধাক্কা, নিহত ১ দুর্ঘটনাকবলিত গাড়ি।

জাপানের রাজধানী টোকিওতে এক ব্যক্তি একটি চুরি করা গাড়ি চালিয়ে পথচারীদের ধাক্কা দিয়েছে। এই ঘটনায় একজন নিহত এবং একজন গুরুতর আহতসহ কমপক্ষে ১০ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পর চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।


স্থানীয় সংবাদমাধ্যম কিয়োডো নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার সকালে এই ঘটনায় ৮০ বছর বয়সী একজন ব্যক্তির নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ। এছাড়াও ২০ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছেন এবং এখনও অচেতন অবস্থায় রয়েছেন। বাকি নয়জন সামান্য আহত হয়েছেন।


আরেক সংবাদমাধ্যম নিপ্পন টিভি জানিয়েছে, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া ৩৭ বছর বয়সী চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোমবার জাপানে জাতীয় ছুটির দিন ছিল। তাৎক্ষণিকভাবে অন্যান্য বিবরণ পাওয়া যায়নি এবং পুলিশ এখনও এবিষয়ে অনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।


সূত্র: এপি


এসজেড