দক্ষিণ থাইল্যান্ডে কয়েকদিন ধরে চলা ব্যাপক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে বুধবার ৩৩ জনে দাঁড়িয়েছে বলে সরকার জানিয়েছে। সরকারের মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
কর্তৃপক্ষ জানিয়েছে, সাতটি প্রদেশে ৩৩ জনের মৃত্যু হয়েছে। আকস্মিক বন্যার পানির স্রোতের তোড়ে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা গেছে।
সূত্র:এএফপি
এসজেড