ঢাকা | বঙ্গাব্দ

ক্ষমা চাইলেন নেতানিয়াহু

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুর দিকে হারজগকে লেখা এক চিঠিতে নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানান।
  • অনলাইন ডেস্ক | ৩০ নভেম্বর, ২০২৫
ক্ষমা চাইলেন নেতানিয়াহু বেঞ্জামিন নেতানিয়াহু

দীর্ঘদিন ধরে চলমান দুর্নীতির মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার আবেদন জমা দিয়েছেন। আজ রোববার প্রেসিডেন্টের দপ্তর এ তথ্য জানিয়েছে।


জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, হারজগের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্টের দপ্তর অবগত—এটি একটি অসাধারণ আবেদন, যা গুরুত্বপূর্ণ প্রভাব বহন করে। প্রাসঙ্গিক সব মতামত পাওয়ার পর প্রেসিডেন্ট দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে এ আবেদন বিবেচনা করবেন।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসের শুরুর দিকে হারজগকে লেখা এক চিঠিতে নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানান। নেতানিয়াহু তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ একাধিকবার অস্বীকার করেছেন।


সূত্র: এএফপি


এসজেড