ঢাকা | বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃত বেড়ে ৫৯৩

সুমাত্রা দ্বীপের তিনটি প্রদেশ থেকে ৫ লাখ ৭৮ হাজারেরও বেশি মানুষকে ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০১ ডিসেম্বর, ২০২৫
ইন্দোনেশিয়ায় বন্যায় মৃত বেড়ে ৫৯৩ ইন্দোনেশিয়া।

ইন্দোনেশিয়ায় প্রাণঘাতী বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৯৩ জনে পৌঁছেছে। আজ সোমবার দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা এ তথ্য জানায়। জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


সংস্থাটি জানিয়েছে, ৪৬৮ জন এখনও নিখোঁজ রয়েছে। পশ্চিম ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের তিনটি প্রদেশ থেকে ৫ লাখ ৭৮ হাজারেরও বেশি মানুষকে ঘরবাড়ি থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড