জানা গেছে, সকাল থেকে স্থানীয় কৃষকরা জমিতে ধান কাটছিলেন। হঠাৎ তাদের চোখে পড়ে বিশাল দেহের অজগরটি। মুহূর্তেই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সার্কেল এএসপি পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। উৎসুক জনতা যাতে সাপটির কোনো ক্ষতি করতে না পারে, সে জন্য পুলিশ ঘটনাস্থল ঘিরে সুরক্ষাবেষ্টনী তৈরি করে।
স্থানীয়দের ধারণা, গত অক্টোবরে হঠাৎ বন্যায় ভারতীয় দিক থেকে পানির ঢলে অজগরটি ভেসে আসতে পারে।
ভূরুঙ্গামারী-কচাকাটা সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিরাপদভাবে সাপটি উদ্ধার করে কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
কুড়িগ্রাম বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. সাদিকুর রহমান বলেন, অজগরটি স্থানীয় এক সাপুড়ে ধরেছিলেন। আমরা এটি গ্রহণ করে রংপুর বিভাগীয় বন দপ্তরে পাঠিয়েছি।
thebgbd.com/BYB