ঢাকা | বঙ্গাব্দ

শি’র প্রতি ম্যাক্রোঁর আহ্বান

অর্থনৈতিক শাসনব্যবস্থার ভিত্তি গড়ে তুলতে ও অন্য অংশীদারদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে দুই দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৪ ডিসেম্বর, ২০২৫
শি’র প্রতি ম্যাক্রোঁর আহ্বান ইমানুয়েল ম্যাক্রোঁ।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জি৭ দেশগুলোর সঙ্গে মিলিত হয়ে নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক শাসনব্যবস্থা গড়ে তুলতে বৃহস্পতিবার বেইজিংয়ে এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি আহ্বান জানান।


বৈঠককালে ম্যাক্রোঁ শি-কে বলেন, ‘আগামী বছরে ফ্রান্স যখন জিু৭-এর সভাপতিত্ব গ্রহণ করবে, তখন আমরা বড় বড় বৈশ্বিক অংশীদারদের সঙ্গে, বিশেষ করে চীনের সঙ্গে বিশ্বব্যাপী অর্থনৈতিক ভারসাম্যহীনতা ও বৈশ্বিক শাসনব্যবস্থা নিয়ে সংলাপ শুরু করতে চাই।’


এ সময় তিনি আরও বলেন, ‘শক্তির আধিপত্য নয়, বরং নিয়মের ভিত্তিতে পরিচালিত একটি অধিকতর ভারসাম্যপূর্ণ, ন্যায়সঙ্গত ও দৃঢ় অর্থনৈতিক শাসনব্যবস্থার ভিত্তি গড়ে তুলতে, অন্য অংশীদারদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে আমাদের দুই দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’


সূত্র: এএফপি


এসজেড