ঢাকা | বঙ্গাব্দ

নতুন ৫০০ টাকার নোট বাজারে, দাম হাঁকা হচ্ছে ৬০০ টাকা

বাংলাদেশ ব্যাংক নতুন নকশার ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছেড়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি গ্রাহকের হাতে না দিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বাজারে এই নোট সরবরাহ করছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৪ ডিসেম্বর, ২০২৫
নতুন ৫০০ টাকার নোট বাজারে, দাম হাঁকা হচ্ছে ৬০০ টাকা ছবি : সংগৃহীত।

বাংলাদেশ ব্যাংক নতুন নকশার ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছেড়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি গ্রাহকের হাতে না দিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে বাজারে এই নোট সরবরাহ করছে।

আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নতুন এই ৫০০ টাকার নোট খোলাবাজারে দেখা না গেলেও, বিকেলে মতিঝিলের খোলাবাজারে এর চিত্র ভিন্ন দেখা যায়। সেখানে প্রতিটি নতুন ৫০০ টাকার নোটের দাম ৬০০ টাকা হাঁকতে দেখা যায়।

বর্তমানে প্রচলিত ৫০০ টাকার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আছে। নতুন নোটে তা নেই। নতুন নোটের নকশায় কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি আছে। নতুন নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সই আছে।

বিকেলে মতিঝিলের কয়েকজন নোট বিক্রেতার কাছে নতুন নোটগুলো দেখা যায়। তারা জানান, প্রতিটি নোট তাদের ৫৮০ টাকা দিয়ে কিনতে হয়েছে, তাই তারা ৬০০ টাকা দাম চাইছেন। যদিও নতুন নোট নিয়ে সাধারণত ঈদের সময় আগ্রহ দেখা গেলেও, অন্য সময় গ্রাহক থাকে না বলে বিক্রেতারা জানান। তাদের মূল ব্যবসা হলো ছেঁড়াফাটা নোট কেনা ও বাংলাদেশ ব্যাংক থেকে তা বদল করে নেওয়া।

thebgbd.com/NA