ঢাকা | বঙ্গাব্দ

ভারতে ভুয়া মাহফিলের কথা বলে টাকা আত্মসাত, যা বললেন আজহারি

জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারির নাম ব্যবহার করে ভুয়া মাহফিল আয়োজনের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় এ ধরনের প্রতারণা করা হচ্ছে বলে বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজহারি একটি পোস্ট দিয়ে ভক্তদের সতর্ক করেছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০৪ ডিসেম্বর, ২০২৫
ভারতে ভুয়া মাহফিলের কথা বলে টাকা আত্মসাত, যা বললেন আজহারি ছবি : সংগৃহীত।

জনপ্রিয় ইসলামী আলোচক ড. মিজানুর রহমান আজহারির নাম ব্যবহার করে ভুয়া মাহফিল আয়োজনের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় এ ধরনের প্রতারণা করা হচ্ছে বলে বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজহারি একটি পোস্ট দিয়ে ভক্তদের সতর্ক করেছেন।

আজহারি জানান, পশ্চিমবঙ্গের নদিয়ায় তাঁর নামসহ কয়েকজন আলেমের নাম ব্যবহার করে একটি ভুয়া মাহফিলের প্রচারণা চালানো হচ্ছে। আয়োজক পক্ষ তাঁর নাম ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ এসেছে।

তিনি স্পষ্ট করে বলেন, এটি সুস্পষ্ট একটি প্রতারণা ও মিথ‍্যাচার। এই মাহফিলের সঙ্গে কোনোভাবেই আমার কোনো সম্পৃক্ততা নেই।

তিনি স্থানীয় মুসলিম কমিউনিটি ও প্রশাসনকে এই প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বর্তমানে নিজ দেশেও তাঁর সব তাফসির মাহফিল উন্মুক্ত মাঠে স্থগিত রয়েছে, তাই ভারতে কোনো প্রোগ্রামে অংশগ্রহণের পরিকল্পনা তাঁর নেই।

তিনি সবার জ্ঞাতার্থে অনুরোধ করেন, এ ধরনের প্রতারণা এড়াতে আমিসহ যেকোনো দ্বায়ীর মাহফিলের প্রচারণার তথ্য যাচাই করে নেবেন।

আজহারি সবাইকে সত্যে অটল থাকা এবং বিভ্রান্তি ও অপপ্রচার থেকে সুরক্ষিত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন।

thebgbd.com/NA