ঢাকা | বঙ্গাব্দ

চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ

  • নিজস্ব প্রতিবেদক | ০৫ ডিসেম্বর, ২০২৫
চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ ফাইল ছবি

ঢাকার মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আজ শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে একটি সিংহ তার খাঁচা থেকে বেরিয়ে গেছে।


চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, সিংহটি চিড়িয়াখানার ভেতরেই আছে এবং হারিয়ে যায়নি। তারা তার গতিবিধি লক্ষ করে সেটিকে ধরার চেষ্টা করছেন। নিরাপত্তার কারণে চিড়িয়াখানার ভেতরের দর্শনার্থীদের দ্রুত বের করে দেওয়া হয়েছে।


সিংহটি কিভাবে খাঁচা থেকে বেরিয়ে গেল, এমন প্রশ্নের জবাবে রফিকুল ইসলাম বলেন, গ্রিল ফাঁকা বা ভাঙা নেই, তাই ধারণা করা হচ্ছে সম্ভবত খাঁচার তালা লাগানো হয়নি এবং দরজা দিয়েই সিংহটি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি।


এই ঘটনা তদন্তে রাতেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানান। বর্তমানে জাতীয় চিড়িয়াখানায় মোট ৫টি সিংহ রয়েছে।


thebgbd.com/NIT