ঢাকা | বঙ্গাব্দ

মাদুরোকে এরদোগানের আহ্বান

বিভিন্ন মার্কিন কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যদি মাদুরো ক্ষমতাচ্যুত হন, তবে তিনি তুরস্কে আশ্রয় নিতে পারেন।
  • অনলাইন ডেস্ক | ০৭ ডিসেম্বর, ২০২৫
মাদুরোকে এরদোগানের আহ্বান মাদুরো ও এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান গতকাল শনিবার ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি মাদুরোর প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ নিয়ে বাড়তে থাকার আশঙ্কার মধ্যে ওয়াশিংটনের সঙ্গে  ‘আলোচনা চালিয়ে যাওয়ার’ আহ্বান জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।


এরদোগান তাকে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলার মধ্যে সংলাপের পথ খোলা রাখা গুরুত্বপূর্ণ।’ তিনি আশা প্রকাশ করেন, ‘আলাপ আলোচনা মাধ্যমে এই উত্তেজনা যত দ্রুত সম্ভব কমে যাবে।’ তার কার্যালয় থেকে এক এক্স-এক বিবৃতিতে তিনি একথা বলেন। এরদোগান বলেন, তুরস্ক অঞ্চলটির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং তার দেশ বিশ্বাস করে, ‘সংলাপের মাধ্যমেই সমস্যাগুলোর সমাধান সম্ভব।’


এই সপ্তাহের শুরুতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কারাকাসের সঙ্গে কয়েক মাসের উত্তেজনার পর ভেনিজুয়েলা নিয়ে আলোচনা করতে তার শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ করেন। মার্কিন প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে একটি মাদক চক্রের নেতৃত্ব দেওয়ার অভিযোগ এনেছেন।  যদিও ভেনিজুয়েলা এই অভিযোগ অস্বীকার করেছে।


ওয়াশিংটন বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজের একটি বহরসহ ক্যারিবীয় অঞ্চলে পাঠায়, যার ফলে ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পায় এবং ওয়াশিংটন মাদক পাচার রোধে ভেনেজুয়েলার ব্যর্থতার কারণ দেখিয়ে দেশটির আকাশসীমা বন্ধ ঘোষণা করে, যা এই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করার একটি বড় পদক্ষেপ।


তুরস্কের সঙ্গে ভেনিজুয়েলার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মাদুরোর প্রতি সমর্থন জানাতে ২০১৮ সালের ডিসেম্বরে এরদোগান দেশটি সফর করেন। ওয়াশিংটন ও ইউরোপের কয়েকটি দেশ ভোট কারচুপির অভিযোগ তুলে ভেনিজুয়েলীয় নেতার পুনর্নির্বাচনকে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়। বিভিন্ন মার্কিন কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যদি মাদুরো ক্ষমতাচ্যুত হন, তবে তিনি তুরস্কে আশ্রয় নিতে পারেন।


সূত্র: এএফপি


এসজেড