ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তিনি এ মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি নিয়ে আলোচনা করতে বৈঠক করবেন। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানিয়েছে।
অবশ্য বৈঠকের স্থান উল্লেখ করেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে, তার দপ্তর জানিয়েছে, সোমবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছে।
সূত্র: এএফপি
এসজেড