ঢাকা | বঙ্গাব্দ

লন্ডনে জেলেনস্কি

ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয় ডাউনিং স্ট্রিটে পৌঁছেছেন।
  • অনলাইন ডেস্ক | ০৮ ডিসেম্বর, ২০২৫
লন্ডনে জেলেনস্কি ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ সোমবার ইউরোপীয় মিত্রদের সঙ্গে ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয় ডাউনিং স্ট্রিটে পৌঁছেছেন। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আলোচনায় যোগ দিতে আসতে দেখা যাওয়ার কিছুক্ষণ পরই, স্টারমার বাইরে এসে জেলেনস্কিকে স্বাগত জানান। বৈঠকটি এমন সময় হচ্ছে-যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, জেলেনস্কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি পড়ে দেখেননি।


সূত্র: এএফপি


এসজেড