ঢাকা | বঙ্গাব্দ

বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর

ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসকে এম তোফায়েল হাসান এ আদেশ দেন।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ ডিসেম্বর, ২০২৫
বাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর ছবি : সংগৃহীত।

ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসকে এম তোফায়েল হাসান এ আদেশ দেন।

অাদালত চত্বরে এ সময় বেশ কিছু আইনজীবী আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল করেন।

আবুল সরকারের আইনজীবী জিন্নত আলী জানান, এর আগে গত ২৩ নভেম্বর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রথম দফায় তার জামিন আবেদন নাকচ করা হয়। পরে ফৌজদারি বিধি অনুযায়ী জেলা ও দায়রা জজ আদালতে নতুন করে জামিন আবেদন করা হয়। সোমবার সেই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।

জামিন শুনানিতে আসামিপক্ষে অংশ নেন হাইকোর্টের আইনজীবী শহিদুল ইসলাম, জহির আহমেদ, মো. সফিক উদ্দিন, জিন্নত আলীসহ ১৫–১৬ জন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সরকারি কৌঁসুলি নূরতাজ আলম বাহার। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

আইনজীবী জিন্নত আলী আরও জানান, আদালতে আবুল সরকার দোষী প্রমাণিত হলে দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা জরিমানা, কিংবা উভয়দণ্ড দিতে পারেন বিচারক।

thebgbd.com/NA