ঢাকা | বঙ্গাব্দ

বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত: নজরুল ইসলাম আজাদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া পালন করা হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ ডিসেম্বর, ২০২৫
বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত: নজরুল ইসলাম আজাদ ছবি : সংগৃহীত।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া পালন করা হয়েছে।

আজ সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে বাদ আছর আড়াইহাজার উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত পাইলট মডেল স্কুলে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আশেপাশের এলাকার বিভিন্ন মাদ্রাসা, এতিম শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

তিনি বলেন, এদেশের গণতন্ত্রের জন্য আমাদের নেত্রী আপসহীনভাবে কীভাবে কাজ করেছেন তা সবাই জানেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তাকে যেন সৃষ্টিকর্তা পরিপূর্ণ সুস্থতা প্রদান করেন।

জাতীয় নির্বাচনী কাজ অব্যাহত রয়েছে বলে জানান তিনি। বলেন, খুব শিগগিরই তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন বাংলাদেশ মানুষের অধিকার। নির্বাচন এদেশের মানুষের দাবি। দেশের মানুষ নিজের ভোট নিজে দিয়ে পছন্দের প্রার্থী জয়যুক্ত করতে চান। পছন্দের সরকার নির্বাচিত করতে চান। বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত।

তিনি আরও বলেন, নির্বাচন হতেই হবে। আমরা বিএনপির নেতাকর্মীরা মাঠের কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিএনপিই বিজয়ী হবে।