ঢাকা | বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ফ্লাই করার উপযুক্ত না থাকায় বিদেশ গমনে বিলম্ব: ডা. জাহিদ হোসেন

  • নিজস্ব প্রতিবেদক | ১০ ডিসেম্বর, ২০২৫
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ফ্লাই করার উপযুক্ত না থাকায় বিদেশ গমনে বিলম্ব: ডা. জাহিদ হোসেন ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ফ্লাই করার উপযুক্ত না থাকায় উনাকে বিদেশ নিতে বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ বুধবার (১০ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ব্রিফ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সকল সদস্যরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সবসময়ই অত্যন্ত সজাগ এবং দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, যেহেতু এই মেডিকেল বোর্ডে দেশের বাহিরের চিকিৎসকরাও সংযুক্ত। এক্ষেত্রে টাইম ডিফারেন্সের জন্য আমাদের এই মেডিকেল বোর্ডের মিটিংগুলো রাতে করতে হয়। সবকিছু মিলিয়ে চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তদারকি করছেন।

ডা. জাহিদ হোসেন বলেছেন, গত শুক্রবারই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশের বাহিরে নেওয়ার জন্য মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু একদিকে মেডিকেল অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি অন্যদিকে বেগম জিয়ার স্বাস্থ্য অবস্থা ফ্লাই করার উপযুক্ত না থাকায় তখন আমরা উনাকে দেশের বাহিরে স্থানান্তর করতে পারিনি।

তিনি আরও বলেন, কিন্তু উনার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড দেশ এবং দেশের বাহিরে থেকে সার্বক্ষণিকভাবে পরামর্শ দিয়েছেন। সেই লক্ষেই আমরা এগিয়ে যাচ্ছি।

thebgbd.com/NIT