ঢাকা | বঙ্গাব্দ

অস্ট্রীয় সংসদে হিজাব নিষিদ্ধ অনুমোদন

মানবাধিকার সংস্থা ও বিশেষজ্ঞরা বলছেন, পদক্ষেপটি বৈষম্যমূলক এবং সমাজে বিভাজন আরও প্রকট করতে পারে।
  • অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০২৫
অস্ট্রীয় সংসদে হিজাব নিষিদ্ধ অনুমোদন অস্ট্রিয়া।

অস্ট্রিয়ার পার্লামেন্ট ১৪ বছরের কম বয়সী নারীদের স্কুলে হেডস্কার্ফ পরিধান নিষিদ্ধের একটি আইন আজ অনুমোদন করেছে। মানবাধিকার সংস্থা ও বিশেষজ্ঞরা বলছেন, পদক্ষেপটি বৈষম্যমূলক এবং সমাজে বিভাজন আরও প্রকট করতে পারে। ভিয়েনা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


কনজারভেটিভ নেতৃত্বাধীন সরকার এই নিষেধাজ্ঞা প্রস্তাব করে। সরকারের যুক্তি, এই পদক্ষেপ নারীদের নিপীড়ন থেকে রক্ষা করার উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। গ্রিন পার্টি এই নিষেধাজ্ঞার বিরোধিতা করে ভোট দিয়েছে। তারা বলেছে, পদক্ষেপটি সংবিধানবিরোধী।


সূত্র: এএফপি


এসজেড