ঢাকা | বঙ্গাব্দ

মার্কিন শীর্ষ নেতাদের সঙ্গে জেলেনস্কির ফোনালাপ

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, খুব শিগগির নিরাপত্তা নিশ্চয়তা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
  • অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০২৫
মার্কিন শীর্ষ নেতাদের সঙ্গে জেলেনস্কির ফোনালাপ ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইউক্রেনের জন্য মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে ফোনে দীর্ঘ আলোচনা করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি এ কথা জানিয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। 


রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করার একটি পরিকল্পনার পাল্টা-প্রস্তাব জমা দেওয়ার এক দিন পর তাদের মধ্যে এ আলোচনা হয়। জেলেনস্কি বলেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও ন্যাটোর মহাসচিব মার্ক রুট এই ফোনালাপে অংশ নেন।


সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জেলেনস্কি বলেন, খুব শিগগির নিরাপত্তা নিশ্চয়তা সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।


সূত্র: এএফপি


এসজেড