ঢাকা | বঙ্গাব্দ

টাইলারের বিচার শুরু

আইনজীবীরা মামলাটির প্রক্রিয়াগত বিষয়গুলো নিয়ে আলোচনা করার সময় টাইলার রবিনসন শান্তভাবে বসে থাকেন।
  • অনলাইন ডেস্ক | ১২ ডিসেম্বর, ২০২৫
টাইলারের বিচার শুরু টাইলার রবিনসন।

যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক কর্মী চার্লি কার্ককে হত্যার অভিযোগে অভিযুক্ত টাইলার রবিনসন বৃহস্পতিবার প্রথমবারের মতো মার্কিন আদালতে ব্যক্তিগতভাবে হাজির হয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।


আইনজীবীরা মামলাটির প্রক্রিয়াগত বিষয়গুলো নিয়ে আলোচনা করার সময় টাইলার রবিনসন শান্তভাবে বসে থাকেন। এই মামলা আধুনিক যুক্তরাষ্ট্রের সবচেয়ে আলোচিত মামলাগুলোর  মধ্যে অন্যতম। ২২ বছর বয়সী এই ব্যক্তি উটাহ আদালতে হালকা শার্ট ও টাই পরে আসেন। আগের শুনানিতে বিচারক রায় দেন, তাকে কারাগারের পোশাক পরে আদালতে হাজির হতে হবে না।


সেপ্টেম্বরে উটাহ কলেজ ক্যাম্পাসে কার্ককে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় ফলে রক্ষণশীলদের মধ্যে শোকের ছায়া নেমে আসে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ‘উগ্র বামপন্থীদের’ ওপর দমন-পীড়নের হুমকি দেওয়া হয়।


১০ সেপ্টেম্বরের এই হত্যাকাণ্ডের পরের দিন, ব্যাপক অভিযানের পর টাইলারকে গ্রেপ্তার করা হয়। গুরুতর হত্যাকাণ্ডের জন্য দোষী সাব্যস্ত হলে, বড় ধরনের শাস্তি, এমনটি তার মৃত্যুদণ্ড হতে পারে। কর্তৃপক্ষ বলছে, প্রভাবশালী কর্মীর মতামতের কারণে রবিনসন উটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ছাদ থেকে কার্ককে গুলি করেন।


দুই সন্তানের জনক কার্ক টিকটক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে তার দর্শকদের ব্যবহার করে রক্ষণশীল আলোচনার বিষয়গুলোর জন্য সমর্থন গড়ে তোলেন। এগুলোর মধ্যে ট্রান্সজেন্ডার অধিকার আন্দোলনের তীব্র সমালোচনাও অন্তর্ভুক্ত ছিল। 


সূত্র: এএফপি


এসজেড