ঢাকা | বঙ্গাব্দ

থাই-কম্বোডিয়া সীমান্ত পারাপার স্থগিত

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তের সব প্রবেশ ও বহির্গমন কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত করা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১৩ ডিসেম্বর, ২০২৫
থাই-কম্বোডিয়া সীমান্ত পারাপার স্থগিত থাই-কম্বোডিয়া দ্বন্দ্ব।

প্রাণঘাতী সামরিক সংঘাতে জড়িয়ে পড়া অবস্থায় কম্বোডিয়া শনিবার থাইল্যান্ডের সঙ্গে সব সীমান্ত পারাপার স্থগিত করেছে। বানতেয় মিয়াঞ্চি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘কম্বোডিয়া সরকার তাৎক্ষণিকভাবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তের সব প্রবেশ ও বহির্গমন কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।


সূত্র: এএফপি


এসজেড