ঢাকা | বঙ্গাব্দ

সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৬ বাংলাদেশি সেনা নিহত: আইএসপিআর

সুদানের আবেই-তে জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ ডিসেম্বর, ২০২৫
সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, ৬ বাংলাদেশি সেনা নিহত: আইএসপিআর ছবি : সংগৃহীত।

সুদানের আবেই-তে জাতিসংঘ শান্তিরক্ষী ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অফিসিয়াল পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

ওই বার্তায় বলা হয়েছে, সুদানের আবেই-তে আজ শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সন্ত্রাসী কর্তৃক ইউএন ঘাঁটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত, ৮ জন আহত। যুদ্ধ চলমান রয়েছে।

thebgbd.com/NA