ঢাকা | বঙ্গাব্দ

সিডনি হামলায় নিহতদের প্রথম অন্ত্যেষ্টিক্রিয়া আজ

বন্ডি রাব্বি’ নামে পরিচিত পাঁচ সন্তানের জনক এলি শ্লাঞ্জারের অন্ত্যেষ্টিক্রিয়া হবে বন্ডি সিনাগগে।
  • অনলাইন ডেস্ক | ১৭ ডিসেম্বর, ২০২৫
সিডনি হামলায় নিহতদের প্রথম অন্ত্যেষ্টিক্রিয়া আজ নিহতদের জন্য শোক।

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় নিহতদের প্রথম অন্ত্যেষ্টিক্রিয়া আজ বুধবার অনুষ্ঠিত হবে। এই হামলায় প্রাণ হারানো রাব্বি এলি শ্লাঞ্জারের প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হচ্ছেন শোকার্ত মানুষ। সিডনি থেকে এএফপি এ খবর জানায়।


‘বন্ডি রাব্বি’ নামে পরিচিত পাঁচ সন্তানের জনক এলি শ্লাঞ্জারের অন্ত্যেষ্টিক্রিয়া হবে বন্ডি সিনাগগে। বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে বলে আশা করছে ‘এক্সিকিউটিভ কাউন্সিল অফ অস্ট্রেলিয়ান জিউরি’।


সূত্র: এএফপি


এসজেড