ঢাকা | বঙ্গাব্দ

মাচাদোর অসলো ত্যাগ

বর্তমানে মাচাদো ভালো আছেন এবং এই সময়ের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে মেডিকেল অ্যাপয়েন্টমেন্টে হাজির হচ্ছেন।
  • অনলাইন ডেস্ক | ১৭ ডিসেম্বর, ২০২৫
মাচাদোর অসলো ত্যাগ মারিয়া কোরিনা মাচাদো।

ভেনিজুয়েলার বিরোধী নেতা এবং ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো অসলো ত্যাগ করেছেন। তার দলে থাকা এক সদস্য বুধবার এ তথ্য জানান। তবে মাচাদো’র বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি। অসলো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


ভেনিজুয়েলায় আত্মগোপনে থাকা অবস্থা থেকে গত সপ্তাহে গোপনে নরওয়ে যাওয়ার সময় মেরুদন্ডের হাড় ভেঙে গেছে মাচাদো’র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে পেদ্রো উর্রুচুর্তু নোসেল্লি লিখেছেন, বর্তমানে মাচাদো ভালো আছেন এবং এই সময়ের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে মেডিকেল অ্যাপয়েন্টমেন্টে হাজির হচ্ছেন, যাতে দ্রুত ও সম্পূর্ণভাবে সুস্থ হতে পারেন। মাচাদো এখন আর অসলো শহরে অবস্থান করছেন না।


সূত্র: এএফপি


এসজেড