ঢাকা | বঙ্গাব্দ

সুদানে বিদ্যুৎ বিপর্যয়

প্রত্যক্ষদর্শীরা জানান, যুদ্ধে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন রিভার নাইল রাজ্যের আতবারা শহরে আগুন ও ধোঁয়া উঠতে দেখা গেছে।
  • অনলাইন ডেস্ক | ১৮ ডিসেম্বর, ২০২৫
সুদানে বিদ্যুৎ বিপর্যয় সুদান

সুদানের পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রে প্রাণঘাতী ড্রোন হামলার পর বৃহস্পতিবার রাজধানী খার্তুম ও পোর্ট সুদানসহ দেশটির বেশ কয়েকটি বড় শহর অন্ধকারে ঢেকে গেছে। পোর্ট সুদান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


প্রত্যক্ষদর্শীরা জানান, চলমান যুদ্ধে সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন রিভার নাইল রাজ্যের আতবারা শহরে আগুন ও ধোঁয়া উঠতে দেখা গেছে। সেখানে সেনাবাহিনীর সঙ্গে আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর সংঘর্ষ চলছে।


বিদ্যুৎকেন্দ্রের একজন কর্মকর্তা বলেন, প্রথম ড্রোন হামলার পর সৃষ্ট আগুন নেভাতে গিয়ে বেসামরিক প্রতিরক্ষার দুই সদস্য নিহত হয়েছে। তিনি আরএসএফ-এর দিকে ইঙ্গিত করে বলেন, দ্বিতীয় দফা হামলায় উদ্ধারকর্মীরাও আহত হন এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


সূত্র: এএফপি


এসজেড