ঢাকা | বঙ্গাব্দ

পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা

জেনিন শহরের কাছে কাবাতিয়া এবং সিলাত আল-হারিথিয়া এলাকায় পৃথক দুটি অভিযানে সেনাদের গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়।
  • অনলাইন ডেস্ক | ২১ ডিসেম্বর, ২০২৫
পশ্চিম তীরে ২ ফিলিস্তিনিকে হত্যা পশ্চিম তীর।

অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলে শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, এ সব ঘটনায় তাদের কোনো সেনা সদস্য আহত হয়নি। খবর বার্তা সংস্থা এএফপি’র। 


এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, কাবাতিয়া এলাকায় পরিচালিত এক অভিযানের সময় এক ব্যক্তি সেনাদের লক্ষ্য করে একটি ‘ব্লক’ নিক্ষেপ করলে সেনারা গুলি চালিয়ে তাকে হত্যা করে। একই সময়ে সিলাত আল-হারিথিয়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে এক ব্যক্তি সেনাদের দিকে বিস্ফোরক নিক্ষেপ করলে, সেনারা পাল্টা গুলি চালিয়ে তাকে হত্যা করে। এই দুই স্থানই জেনিন শহরের কাছাকাছি অবস্থিত। 


অন্যদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে আহত হয়ে ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছে সরকারি ওয়াফা সংবাদ সংস্থা। সিলাত আল-হারিথিয়ায় ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় বুকে গুলিবিদ্ধ হয়ে ২২ বছর বয়সী এক যুবক নিহত হন।


সূত্র: এএফপি


এসজেড